দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে রানারআপ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তবে হারলেও বিদায় নিতে হয়নি আফ্রিকার দলটিকে। গ্রুপের সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ঘানা।
ম্যাচের প্রথমার্ধে ৩০তম মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ঘানা। তবে ম্যাচের শেষ দিকে নিকোলা ভ্লাসিচের গোলে আবারও এগিয়ে যায় ক্রোয়েটরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুকা মদ্রিচের দল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে গ্রুপ রানারআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় এবং দ্বিতীয় ম্যাচে ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করা ঘানা শেষ ম্যাচে হারলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে।
এমএস/